বিস্ময়কর সুযোগ! মাত্র ৩ দিনের ছুটি নিয়েই ঈদ ভাঙতে পারেন টানা ১০ দিন, জেনে নিন সরকারি চাকরিজীবীদের জন্য চমকপ্রদ হিসাব

আসছে পবিত্র ঈদুল ফিতর। আর এই ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য রীতিমতো চমক নিয়ে হাজির হয়েছে ছুটির ক্যালেন্ডার। টানা ৫ দিন সরকারি ছুটি তো আছেই, তার ওপর একটু কৌশলী হলে টানা ৭ থেকে ১০ দিনের দীর্ঘ ছুটি ভোগ করার সুযোগ পাবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে এই ঈদ উপলক্ষে মোট ৫ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে।

সরকারিভাবে আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। তার আগে ১৭ মার্চ রয়েছে পবিত্র শবে কদরের ছুটি। ১৮ মার্চ বুধবার এক দিনের ছুটি নিতে পারলেই টানা ৭ দিনের দীর্ঘ ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

কিন্তু এখানেই শেষ নয়। ঈদের পরের ছুটির দিকেও নজর দিলে মিলতে পারে আরও বড় সুযোগ। ঈদুল ফিতরের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবস। ২৭ ও ২৮ মার্চ রয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। এবার কৌশলী হলে দেখা যাচ্ছে, ২৪ ও ২৫ মার্চ—এই দুই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলেই তৈরি হয়ে যাবে টানা ১০ দিনের অবকাশ!

অর্থাৎ, ১৯ মার্চ থেকে শুরু করে ২৮ মার্চ পর্যন্ত মাত্র ২ দিনের ছুটি নিয়ে টানা ১০ দিন ঘুরে বেড়াতে পারবেন সরকারি চাকরিজীবীরা। ঈদের আনন্দ, স্বাধীনতা দিবসের তাৎপর্য, আর সাপ্তাহিক ছুটির মিশেলে এই দীর্ঘ ছুটি নিশ্চয়ই বাড়তি আমেজ আনবে সবার জীবনে।

তবে ছুটির আনন্দে মেতে ওঠার আগে কাজের কথাও ভাবতে হবে। যারা এই সুযোগ নিতে চান, তাদের আগে থেকেই ছুটির আবেদন ও দপ্তরের কাজ সেরে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ছুটির হিসাব নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে ছুটির এই ক্যালেন্ডার। এবার দেখার পালা, কতজন সরকারি কর্মকর্তা-কর্মচারী এই দীর্ঘ ছুটি ভোগ করতে পারেন।

 

news