সোমবার (৫ মে) সকাল ১১টায় প্রাইম ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। এই সভায় ২৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশ নেন। সভায় ২০২৪ অর্থবছরের জন্য ১৭.৫০% নগদ এবং ২.৫০% স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়া, নিরীক্ষিত আর্থিক বিবরণী, পরিচালকদের পুনঃনিয়োগ, এবং নিরীক্ষক নিয়োগসহ মোট ছয়টি এজেন্ডা পাস হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি গত বছরের পারফরমেন্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ শেয়ারহোল্ডারদের প্রশ্ন ও পরামর্শের জবাব দেন। সভাটি পরিচালনা করেন কোম্পানি সচিব তানভীর এ সিদ্দিকী। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি ও নিরীক্ষকরাও ডিজিটালি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শুধুমাত্র “এ” ক্যাটাগরির কোম্পানিগুলোকেই ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের অনুমতি দিয়েছে, যেখানে প্রাইম ব্যাংক টানা পাঁচ বছর ধরে এই মর্যাদা ধরে রেখেছে।