চলতি ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে ৪০ লাখেরও বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে ২২ লাখ ৮২৭ জন করদাতা করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন। বাকিরা করযোগ্য আয় দেখিয়েছেন।
বুধবার (৪ মার্চ) এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর জনসংযোগ বিভাগ।
পুরুষ ও নারী করদাতার বিবরণ
দাখিলকৃত ই-রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা রয়েছেন।
বেতন খাতে আয় দেখিয়েছেন: ১৬ লাখ ১০ হাজার ৭৫০ পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ নারী।
বাড়িভাড়া খাতে আয় দেখিয়েছেন: ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ পুরুষ ও ৮৪ হাজার ৪৭৭ নারী।
করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন: ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ পুরুষ ও ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ নারী।
মাস ভিত্তিক দাখিলের সংখ্যা
২০২৫ সালের আগস্ট: ২ লাখ ৫১ হাজার ৭৮৪
সেপ্টেম্বর: ৩ লাখ ১ হাজার ৩০২
অক্টোবর: ৪ লাখ ৫৪ হাজার ৭৬
নভেম্বর: ১০ লাখ ৪০ হাজার ৪৭২
ডিসেম্বর: ৯ লাখ ৭৮ হাজার ১৯৮
জানুয়ারি: ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩
ফেব্রুয়ারি: ২ লাখ ৯৪ হাজার ৯৮৭
মার্চের প্রথম চার দিন: ৩৬ হাজার ৭০০
গত বছর নির্ধারিত সময়ের মধ্যে মাত্র ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫ জন করদাতা রিটার্ন দাখিল করেছিলেন।
আয় অনুযায়ী করদাতার সংখ্যা
৫ লাখ থেকে ১০ লাখ: ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ পুরুষ, ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ নারী
১০ লাখ থেকে ২০ লাখ: ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ পুরুষ, ৪৭ হাজার ৫৩২ নারী
২০ লাখ থেকে ৪০ লাখ: ৫৪ হাজার ২১২ পুরুষ, ১১ হাজার ৪৫৫ নারী
৪০ লাখের বেশি: ২৯ হাজার ৮০ পুরুষ, ৫ হাজার ১১৭ নারী
সারচার্জ পরিশোধ করেছেন: ৩৯ হাজার ৩৬৩ পুরুষ ও ১১ হাজার ৬৫ নারী।
রেজিস্ট্রেশন তথ্য
এখন পর্যন্ত ই-রিটার্ন সিস্টেমে প্রায় ৫০ লাখ করদাতা রেজিস্ট্রেশন করেছেন।
এনবিআরের এই তথ্য অনুযায়ী, অনলাইনে রিটার্ন দাখিলের ধারা আগের বছরের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং করদাতাদের মধ্যে নারী অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
