মদ খেয়ে প্রতিবেশীর স্ত্রীকে চেয়ে বসল যুবক! শুনেই তাকে মাথায় আঘাত করে মারল স্বামী
: বেঙ্গালুরু (Bengaluru) থেকে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে প্রতিবেশীকে (neighbor) খুনের অভিযোগে পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর সিদ্দাপুরা এলাকায়। পুলিশ সূত্রে খবর, প্রতিবেশী মণিকান্তকে খুন করে অভিযুক্ত সুরেশ। মদ্যপ অবস্থায় মণিকান্ত সুরেশকে তাঁর স্ত্রীর কথা জিজ্ঞেস করে। অভিযুক্তের দাবি, মণিকান্ত সুরেশকে বলে তাঁর স্ত্রীকে মণিকান্ত ভোগ করতে চায়। এই কথা শুনে অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে উঠে হাতের সামনে থাকা একটি লাঠি দিয়ে আঘাত করে প্রতিবেশী ওই ব্যক্তির মাথায়।
পুলিশ সূত্রে জানা গেছে, খুনের বিষয়টি আড়াল করতে অভিযুক্ত সুরেশ নিজেই মৃতের পরিবারের কাছে গিয়ে বলে মদ্যপ অবস্থায় তাঁর বাড়িতে শুয়ে আছে মণিকান্ত, বাড়ির লোকেরা এসে যেন তাঁকে নিয়ে যায়। এই খবর শুনে মনিকান্তকে নিয়ে যেতে এলে দেখে বাড়ির লোকেরা দেখে তাঁর নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মণিকান্তকে মৃত বলে ঘোষণা করেন।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠালে সেখান থেকে জানানো হয়, মাথায় ভারি কিছু আঘাতের জেরেই মৃত্যু হয় মণিকান্তর। কিছু ভিডিও ও পারিপার্শ্বিক অন্যান্য প্রমাণের উপর ভিত্তি করে পুলিশ খুনের অভিযোগে সুরেশকে গ্রেফতার করে বলে জানা গেছে। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে