জঙ্গলমহলে বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে রেশ কালীঘাট পর্যন্ত! মোদীর পিছনে লাগলে ডুবতে হবে, হুঁশিয়ারি দিলীপের
সত্যিকারের দেশ স্বাধীন হয়েছে রবিবার ২৮ মে। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানকে এই ভাষায় বর্ণনা করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে ইকোপার্কে তিনি কটাক্ষ করে বলেন, কংগ্রেস আমলা অধ্যক্ষ মীরা কুমার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তারা নতুন কিছু করেনি। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে না যাওয়া প্রসঙ্গে সৌগত রায় বলেছেন, ইচ্ছা নেই।
তিনি বলেছেন, পুরনো ভবন ভাল ছিল। এব্যাপারে দিলীপ ঘোষ বলেন, আসলে ভাগ্যে নেই। এমন পার্টি করেন যারা দেশের গৌরবের সাক্ষী থাকতে পারল না। এমন দলকে ব্যান করে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি