বায়রন বিশ্বাসের সঙ্গেই তৃণমূলে ফিরবে সংখ্যালঘু ভোট? উত্তর দিলেন বিজেপির রাজ্য সভাপতি

বায়রন বিশ্বাসের দলবদলের পর থেকে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। আর এই বিষয়ে তৃণমূলকে তীব্র আক্রমন বিজেপির। এমনকি তৃণমূল সর্বগ্রাসী বলেও তোপ সুকান্ত মজুমদারের। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। আর সেখান থেকেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন তিনি। পাশাপাশি বায়রন বিশ্বাসের দলবদল নিয়েও কথা বলেন সুকান্ত মজুমদার। বলেন, বায়রনের জেতার পর থেকেই অনেকে বলছিলেন বায়রন নাকি বিরোধী দলনেতার কাছের লোক। কিন্তু এখন তো অন্য কথা বলছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে কটাক্ষ বিজেপি নেতার। শুধু তাই নয়, পাটনায় হতে চলা জোটের বৈঠকের আগে এটা তৃণমূল গিফট বলেও কটাক্ষ তাঁর। বলে রাখা প্রয়োজন, আগামী ১২ জুন পাটনায় নীতীশ কুমারের নেতৃত্বে বিজেপি বিরোধী জোটের বৈঠক রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads