জেতার পিছনে কংগ্রেসের অবদান ছিল না! তৃণমূলে যোগ দিয়েই 'ফাঁস' করলেন বায়রন
তৃণমূলে যোগ দিলেন বায়রন বিশ্বাস। মুখ থুবড়ে পড়ল সাগরদিঘি মডেল। গত তিন মাস আগেই সাগরদিঘি উপ নির্বাচনে জয় পায় বাম-কংগ্রেস প্রার্থী বায়রন। মুখ থুবড়ে পড়ে তৃণমূল। আর এরপর থেকেই বারবার শাসকদলের একাধিক নেতার মুখে সাগরদিঘির কথা উঠে আসে।
আর এর তিনমাসের মধ্যেই তৃণমূলে যোগ বায়রণের। দলবদল করেই কার্যত বোমা ফাটালেন তিনি। আজ সোমবার ঘাটালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে যান বায়রন। আর সেখানেই তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি