অভিষেকের ৬০-এর পাল্টা বিজেপির ৯০! পঞ্চায়েতের আগেই মহা পরিকল্পনা শুভেন্দুদের
অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে। তৃণমূলে নবজোয়ার আনতে তিনি ৬০ দিনের পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে এক মাস অতিক্রান্ত অভিষেকের যাত্রা। এবার বিজেপিও আসরে নামতে চলেছে অভিষেককে পাল্টা দিতে।
অভিষেকের ৬০-এর পাল্টা বিজেপির ৯০! অর্থাৎ বিজেপি ৯০ দিনের কর্মসূচি নিচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে। বিজেপির এই মহা পরিকল্পনায় শুধু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাই নয়, শামিল হবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডারাও। তেমনই পরিকল্পনা নেওয়া হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি