র২০২৪-র আগে শাহ-চন্দ্রবাবু নাইডু বৈঠক, জোট নিয়ে নয়া জল্পনা
হঠাৎ করে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে অমিত শাহের বৈঠক। খবর ছড়িয়ে পড়তেই নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে। ২০১৮-র লোকসভা ভোটের আগে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। একাধিক অবিজেপি দলগুলির সঙ্গে বৈঠক করেছিলেন।
মহাজোটে সামিল হয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। অবিজেপি দলগুলিকে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এবার ২০২৪-র লোকসভা ভোটের আগে হঠাৎ করে অমিত শাহের সঙ্গে কেন বৈঠক করলেন চন্দ্রবাবু নাইডু এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি