করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় দায়ী কি ইন্টারলকিং সিস্টেম ? কী জানালেন রেলমন্ত্রী

ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কোন কারণ তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন এর নেপথ্যে রয়েছে গোপন কোনও যান্ত্রিক ত্রিুটি। সেটাই মেশিন এবং ইন্টালকিং সিস্টেমের মধ্যে কাজ করেছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তিনি

। ইতিমধ্যেই দুর্ঘটনার কারণ সন্ধান করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম যে রিপোর্ট দিয়েছে তাতে সিগনালিংয়ের ত্রুটি বলেই প্রাথমিক ভাবে মনে করছেন তাঁরা। তবে রেলমন্ত্রীর দাবি কোনও যান্ত্রিক ত্রুটি রয়েছে। যেটা এখনও ধরা পড়ছে না। রেলমন্ত্রী বৈষ্ণব দাবি করেছেন মেশিনের সঙ্গে ইন্টারলকিং সিস্টেমের কোনও গলদ রয়েছে তার জেরেই এই ঘটনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads