আমাদের কাজ এখনও শেষ হয়নি! নিখোঁজ কথা বলতে গিয়ে গলা কাঁপল মন্ত্রীর

ক্ষতিগ্রস্ত রেল ট্র্যাক পুনরুদ্ধারের কথা ঘোষণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ধরা গলায় তিনি বললেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ট্র্যাক সংস্কারের কাজ শেষ হয়েছে। উভয় দিক থেকে ট্রেন চলাচলের জন্য রাস্তা পরিষ্কার করা হয়েছে। এরপরেই তিনি দুর্ঘটনায় নিখোঁজদের কথা উল্লেখ করেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের উদ্দেশে বলেন, রেল ট্র্যাক পরিষ্কার করা হয়েছে।

 কিন্তু আমাদের দায়িত্ব এখনও শেষ হয়নি। তিনি বলেন, সরকার তথা রেলের লক্ষ্য হল নিখোঁজ থাকা পরিবারের সদস্যরা যত তাড়াতাড়ি সম্ভব স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads