মৃত ও আহতের পরিবার কীভাবে ক্ষতিপূরণের দাবি করবেন? বিজ্ঞপ্তি অনুসারে রেলের পদ্ধতি

ওড়িশা সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৭৫। তবে অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যাটা তিনশোর কাছে। অন্যদিকে আহত প্রায় বারোশো। এঁদের মধ্যে অধিকাংশকেই পরের দিন অর্থাৎ শনিবার ছেড়ে দেওয়া হয় কিংবা ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়।

 এঁদের সবার জন্যই ক্ষতিপূরণে ঘোষণা আগেই করেছিল ভারতীয় রেল। প্রতি মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং গুরুত্ব আহতদের 2 লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া কথা জানিয়েছিল রেল। কীভাবে সেই ক্ষতিপূরণের দাবি করতে হবে এবার বিজ্ঞপ্তির মাধ্যমে তাও জানিয়েছে রেল। ক্ষতিপূরণ পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads