অভিশপ্ত রাত কাটিয়ে নতুনের শুরু, বালেশ্বরে গড়াল প্যাসেঞ্জার ট্রেনের চাকা
বালেশ্বরে চাকা গড়াল ট্রেনের। ৫১ ঘণ্টার যুদ্ধ কালীন তৎপরতায় উদ্ধারকাজ এবং মেরামতির পর গতকাল রাতেই মালগাড়ির চাকা গড়িয়েছিল। সোমবার সকালে চাকা গড়াল প্যাসেঞ্জার ট্রেনের। দুর্ঘটনার দুঃস্বপ্ন কাটিয়ে নতুন করে যাত্রা শুরু। গতকাল রাতে চাকা মালগাড়ির চাকা গড়ানোর সময় হাতজোড় করে প্রার্থনা করেছেন সকলে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে দাঁড়িয়ে থেকে প্রার্থনা করে ট্রেন চলাচলের সূচনা করেন। নতুন করে যাত্রার সূচনা করলেন তিনি। দুর্ঘটনার পর রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন বুধবারের মধ্যে বালেশ্বর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করবেন। অবশেষে সেই লক্ষ্য পূরণ করলেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি