গত ১০ বছরে আড়াই লক্ষের বেশি মানুষের মৃত্যু রেল দুর্ঘটনায়! তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ
গত শুক্রবার সন্ধেয় ওড়িশার বাহানাগা বাজার স্টেশনে তিনটি ট্রেনের সংঘর্ষে ২৭৫ জনের মৃত্যু (ওড়িশা সরকারের রিপোর্ট) এবং প্রায় বারোশো জন আহত হয়েছিলেন। এই রেল দুর্ঘটনাকে ভারতের বড় রেল দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হচ্ছে।
এই দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার থেকে অনেক বেশি মৃত্যু হয় সাধারণ দুর্ঘটনায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) রেকর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১০ বছরে আড়াই লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। এই মৃত্যুর বেশিরভাগই ট্রেন থেকে পড়ে যাওয়া বা ট্রেনের ধাক্কায় বলেই জানান দিচ্ছে রেকর্ড। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি