১০ হাজার কোটি বরাদ্দে উত্তরপ্রদেশে তৈরি হচ্ছে ‘পিএম মিত্র’ টেক্সটাইল পার্ক! উদ্যোগী যোগী
উত্তরপ্রদেশের গর্ব ফেরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি রাজ্যে রাজধানী লখনউয়ের অদূরে ১০০০ একর জায়গা জুড়ে তৈরি করতে চলেছে 'পিএম মিত্র' মেগা টেক্সটাইল পার্ক! টেক্সটাইল জগতে আলোড়ন তুলবে কেন্দ্রের পিএম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বা পিএম মিত্র স্কিমের অধীনে তৈরি এই পার্ক।
উত্তরপ্রদেশের যোগী সরকার সম্প্রতি কেন্দ্রের সঙ্গে এই বিষয়ক মউ স্বাক্ষর করেছে। এবার যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, তিনি ১০ হাজার কোটি টাকা বরাদ্দে টেক্সটাইল পার্ক গড়ে তুলতে চলেছেন। উত্তরপ্রদেশের লখনউ শহরের অদূরে মহিয়াবাদের আট্টারি গ্রামে পিপিপি মডেলে এই পার্ক তৈরি হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি