৫০০ টাকার নোটও কি তুলে নেওয়া হবে? ১০০০ টাকার নোট সত্যিই কি আসছে বাজারে?

 ২০০০ টাকার নোট ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তার জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত সব ২০০০ টাকার নোট জমা দিতে বলা হয়েছে। তার পরেই জল্পনা শুরু হয়েছে ৫০০ টাকার নোটও নাকি তুলে নেওয়া হবে। তার জায়গায় ফের বাজারে আসবে ১০০০ টাকার নোট। বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের মনিটরি পলিসি কমিটির মিটিংয়ের পর সাংবাদিক বৈঠক করে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়ে দিয়েছেন আসল সত্যিটা। তিনি জানিয়ে দিয়েছেন ৫০০ টাকার নোট তুলে নেওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads