লিভ ইন পার্টনারকে খুন করে ২০ টুকরো করল প্রেমিক, কুকারে সেদ্ধ করে্ প্রমাণ লোপাটের চেষ্টা

 মুম্বইয়ে এবার শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের ছায়া। লিভ ইন পার্টনারকে খুন করে কুড়ি টুকরো করল যুবক। তারপরে দেহাংশ কুকারে সেদ্ধ করে প্রমাণ লোপাটের চেষ্টা করে সে। দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। মুম্বইয়ের মীরা রোডে ঘটেছে এই নারকীয় হত্যাকাণ্ড।

 এই ঘটনায় ৫৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মনোজ সাহানি নামে ওই ব্যক্তি সরস্বতী বিদ্যা(৩৬) নামে এক মহিলার সঙ্গে লিভ ইন করতেন। মুম্বইয়ের মীরা রোডের গীতানগর ফেস ৭ -এ গীত আকাশ দীপ বিল্ডিংয়ে গত ৩ বছর ধরে থাকতেন তাঁরা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads