প্রহর গুণছে কচ্ছ, ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল নিয়ে সতর্কতা
আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগর দিয়ে উপকূলের দিকে যত এগোচ্ছে তত শক্তি বাড়াচ্ছে বিপর্যয়। আইএমডি ইতিমধ্যেই সতর্ক করেছে যে আগামী ১৫ জন গুজরাত উপকূলের উপর দিয়ে বয়ে যাবে শক্তিশালী ঘূর্ণিজড় বিপর্যয়। বিপর্যয়ের কারণেই মৌসুমী বায়ুর ভারতে প্রবেশে এতোটা দেরি।
সেই বিপর্যয়ের ধাক্কাতেই আবার গতি পেয়েছে মৌসুমী বায়ু। কেরল উপকূলে প্রবেশ করলেও এখনও তেমন করে গোটা দেশে ছড়িয়ে পড়তে পারেনি মৌসুমী বায়ু। তার জন্য দায়ী বিপর্যয়ই। এদিকে বিপর্যয়ের কারণে ভয়ে কাঁপছে গুজরাত উপকূল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি