সরকারি ভ্যাকসিন সাইট থেকে আধার-প্যান তথ্য ফাঁস, চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

করোনা মহামারিতে ভ্যাকসিন ড্রাইভের সময় কো উইন অ্যাপ চালু করেছিল মোদী সরকার। সেখানে নাম এবং আধার বা প্যান সংক্রান্ত তথ্য নথিভুক্ত করার পরেই ভ্যাকসিন দেওয়া হত। সেই মতই চলেছিল করোনা ভ্যাকসিন ড্রাইভ। করোনা ভ্যাকসিনের ২টি ডোজের ক্ষেত্রেই এই নথির ব্যবহার করা হত।

 এই পোর্টালে যাঁরা করোনা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের সকলের আধার এবং প্যানের তথ্য রয়েছে এই সরকারি পোর্টালে। এদিকে সরকারি পোর্টাল হলেও তার তথ্য সুরক্ষিত নেই। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। যাঁরা এই পোর্টালে নাম এবং তথ্য নথিভুক্ত করেছিলেন তাঁদের সব আধার প্যান কার্ডের তথ্য নাকি ফাঁস হয়ে গিয়েছে েটলিগ্রামে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

 

Walton Ads