ল্যান্ডফলের আগেই বিপর্যয়ের খেল শুরু, বৃষ্টিতে ভাসছে মুম্বই, গুজরাতে জারি হাই অ্যালার্ট
তীব্রগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়ে ফেলেছে সেটি। তার জেরে মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৃষ্টির জেরে বিমান ওঠানামাও ব্যহত হচ্ছে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয় ক্রমশ গুজরাতের দিকে এগোচ্ছে।
সেকারণে গুজরাত উপকূলে জারি করা হয়েছে সতর্কতা। বিপর্যয়ে এখনই তাণ্ডব দেখাতে শুরু করেেছ। আগামী ১৫ জুন পাকিস্তানের উপকূলে ল্যান্ডফল করার কথা বিপর্যয়ের। তার আগেই শক্তি বাড়িয়ে আরও ভয়াবহ আকার নিচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। মুম্বই ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সকাল থেকে বর্ষণের জেরে বিমান ওঠানামা ব্যহত হচ্ছে মুম্বইয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি