মোদীর জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে বারাণসী! জনগণের ক্ষোভ অগ্রগতিতে রূপান্তরিত, দাবি যোগীর
গত নয় বছরে বিশ্ব জুড়ে ভারতের খ্যাতি বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগের তুলনায় সাধারণ মানুষ এখন অগ্রগতি দেখতে পাচ্ছেন। এমনটাই দাবি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
। তিনি বলেন, আগে কেন্দ্রের সরকারের প্রতি অবিশ্বাস আর ক্ষোভ ছিল। কিন্তু এখন তা নেই। দুদিনের সফরে বারাণসীতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে একাত্মবোধ বাড়াতে বিভিন্ন বিধানসভা এলাকায় হওয়া টিফিন মিটিংয়ে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি