আশ্চর্যজনক নয়! জ্যাক ডরসির চাঞ্চল্যকর দাবি নিয়ে বিজেপি বনাম কংগ্রেসের টুইটার-যুদ্ধ

 জ্যাক ডরসির চাঞ্চল্যকর দাবি নিয়ে টুইটার-যুদ্ধে শামিল হল বিজেপি বনাম কংগ্রেস। জ্যাক ডরসি দাবি করেছিলেন, ভারত সরকার কৃষক বিক্ষোভ কভার করা অ্যাকাউন্টগুলি ব্লক করার জন্য টুইটারকে চাপ দিয়েছিল। তা নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব চরমে উঠেছে দেশে।

এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে মাইক্রোব্লগিং সাইটের প্রাক্তন সিইওকে নিশানা করা হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইটারে একটি দীর্ঘ পোস্ট করে ডরসির নিন্দা করে জানান, তাঁর অভিযোগগুলি আশ্চর্যজনক নয়, কারণ ডরসির অধীনে টুইটার সার্বভৌম আইনকে উপেক্ষা করেছিল, বাক স্বাধীনতাকে অবজ্ঞা করেছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

 

Walton Ads