১০টি মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন হল উত্তরপ্রদেশে, যোগীর প্রশংসায় পঞ্চমুখ গড়করি
উত্তরপ্রদেশে ১০টি মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন হল সম্প্রতি। কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করি ৮৪০০ কোটি টাকা বরাদ্দে ১০টি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলন্যাস উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
তিনি বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর ভূমিকা নিয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যে গুন্ডারাজ দমন করে সুশাসন কায়েম করেছেন তিনি। তারই ফলে রাজ্যে উন্নয়নের জোয়ার পড়ে গিয়েছে। তিনি সড়কের পরিকাঠামোগত উন্নয়ন যে পরিমাণ অর্জন করেছেন, তা স্বাধীনতার ৭০ বছরেও সম্পন্ন হয়নি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি