মাকে খুনের পরে স্যুটকেসে ভরে থানায়! বাঙালি মেয়ের 'স্বীকারোক্তি'তে হতবাক পুলিশ
সত্তর বছর বয়সী বৃদ্ধা মাকে খুন করার পরে, তাঁর দেহ স্যুটকেসে ভরে সোজা থানায়। ঘটনাটি দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর মাইকো লেআউট থানা এলাকার বিলেকহাল্লির একটি বহুলতলে। মাকে খুন করে স্বীকারোক্তির ঘটনা পুলিশও হতবাক হয়ে গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম বিভা পাল। আর মেয়ের নাম সোনালি সেন। সোনালি পেশায় ফিজিওথেরাপিস্ট বলে জানা গিয়েছে। ওই মহিলা নিজের মা ছাড়াও শাশুড়ি, স্বামী এবং মানসিকভাবে অসুস্থ ছেলের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। গত কয়কে বছর ধরে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া পরিবারটি বেঙ্গালুরুতে বাস করছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি