ভয়াবহ দুর্ঘটনার ১৩ বছর পার! এখনও ১৭ যাত্রীকে খুঁজে বের করার লড়াই জারি
জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার পর কেটে গিয়েছে তেরো বছর। সেই দুর্ঘটনায় ১৭ যাত্রীর দেহ এখনও শনাক্ত করা যায়নি। ২০১০ সালের জুনে সেই দুর্ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হলেও, মামলার তেমন কোনও অগ্রগতি হয়নি।
সেই সময় মাওবাদীদের বিরুদ্ধে ট্রেন দুর্ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল। কমপক্ষে ১৪৮ জন যাত্রীর মৃত্যুর সেই দুর্ঘটনায় নিখোঁজ রাজেশ বাত্রার মেয়ে। ছেলে-মেয়েকে নিয়ে স্ত্রী সেই ট্রেনে সওয়ার হয়েছিলেন। বাত্রার মেয়ে-সহ ১৭ যাত্রীর দেহ শনাক্ত করা যায়নি। এই মামলার বিচার চেয়ে রাজেশ মাত্রা প্রধানমন্ত্রীর কাছে চিঠিও পাঠিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি