ধর্মান্তর সঠিক হয়নি!স্ত্রীকে পেতে হিন্দুধর্ম গ্রহণ করা যুবকের আবেদনে পদক্ষেপ হাইকোর্টের

 মুসলিম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়া  এক ব্যক্তি নিজের স্ত্রীর হেফাজত চেয়ে বম্বে
হাইকোর্টে আবেদন করেছেন। হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে ওই ব্যক্তি অভিযোগ করেছেন, স্ত্রীকে তাঁর পরিবারের সদস্যরা জোর করে আটকে রেখেছে।

বম্বে হাইকোর্ট মীরা রোডের নয়া নগর থানাকে নির্দেশ দিয়ে বলেছে, ওই মহিলাকে ২০ জুন আদালতে হাজির করতে হবে। সাহিল চৌধুরী নামে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বিচারপতি রেবতী মোহিতে জেরে এবং গৌরী গডসে এই নির্দেশ দিয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads