ঘূর্ণিঝড় বিপর্যয় এগোচ্ছে রাজস্থানের দিকে! লন্ডভন্ড হওয়ার আশঙ্কায় রেলের সতর্কতা  

 গুজরাতে ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে বেশ কিছু ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে। উত্তর-পশ্চিম রেল ট্রেন পরিষেবা বাতিল করেছে রাজস্থানেও। কেননা আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘূর্ণিঝড় বিপর্যয় ১৬ জুন দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে।

আবহাওয়া দফতর জয়পুরের তরফে জানানো হয়েছে, ১৬ জুন নাগাদ বিপর্যয়  নিম্নচাপ হিসেবে দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবেশ করতে পারে। উত্তর-পশ্চিম রেলর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রেক্ষিতে নিরাপত্তার কথা মাথায় রেখে রেলের ট্রেন পরিষেবা আংশিক কিংবা পুরোপুরি বাতিল করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


 এনবিএস/ওডে/সি

 

Walton Ads