সরকারি চাকরির পোস্টিং যেন রেস্তোরাঁর মেনু কার্ড! মমতার সরকারকে খোঁচা মোদীর
বাংলায় পঞ্চায়েত ভোটের মুখে নিয়োগ দুর্নীতি ইস্যুতে মমতার সরকারকে 'রেট-কার্ড' খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়ালি রোজগার মেলার উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিয়োগ দুর্নীতি নিয়ে তোপ দাগেন।
প্রধানমন্ত্রী এদিন পশ্চিমবঙ্গের নাম না করেই বলেন, আমরা সংবাদমাধ্যমে দেখেছি দেশের একটি রাজ্যে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। নিয়োগ কেলেঙ্কারিতে ধরা পড়েছে রাজ্যের মন্ত্রী-নেতারা। সেখানই দেখা গিয়েছে, এক একটি পদের জন্য কে একরকম রেট কার্ড।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি