যোগী আদিত্যনাথের টুইটার ফলোয়ার সংখ্যা ২৫ মিলিয়ন! প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অনন্য কীর্তি
দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অনন্য কীর্তি গড়লেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা তরতরিয়ে বাড়ছে। তাঁর টুইটার ফলোয়ার সংখ্যা রীতিমতো ঈর্ষণীয়। ইতিমধ্যে ২৫ মিলিয়নের আঁকড়া পার করে গিয়েছেন যোগী। একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নতুন রেকর্ড স্থাপন করেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জনপ্রিয়তার মাপকাঠি হয়ে উঠেছে।
সোশ্যাল মিডিয়ায় কোন নেতরা কত ফোলার, তা বিচার করেই চূড়ান্ত হচ্ছে জনপ্রিয়তা। সেই মতো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাপিয়ে গিয়েছেন দেশের তাবড় তাবড় নেতাদের। কোনো মুখ্যমন্ত্রীর এই কীর্তি নেই, যা রয়েছে যোগী আদিত্যনাথের।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি