২২ জুন পর্যন্ত কোনও লোডশেডিং করা যাবে না, কড়া নির্দেশ যোগী সরকারের
বর্ষা কেরলে প্রবেশ করলেও গোটা দেশে এখনও ছড়িয়ে পড়েনি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এখনও দেশের সিংহভাগ অংশই তীব্র দহনে জ্বলছে। গরমের মধ্যে পর পর লোডশেডিং হলে বেঁচে থাকা দায়।
মানুষ অসুস্থ হয় পড়ছেন এই তীব্র গরমে। যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন ২২ জুন পর্যন্ত কোনও রকম লোডশেডিং করানো যাবে না। তারপরেই থমকে গিয়েছে লোডশেডিং। একেবারে বন্ধ হয়ে গিয়েছে সেটি। এই তীব্র গরমে কিছুটা হলেও রেহাই পেয়েছেন সাধারণ মানুষ। উত্তর প্রদেশের বিদ্যুৎ দফতরের চেয়ারম্যান তারপরেই বিজ্ঞপ্তি জারি করে লোডশেডিং বন্ধের কথা ঘোষণা করেেছ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি