আরও এক বিরোধী রাজ্যে ইডির হানা! অর্থ তছরুপের মামলায় গ্রেফতার তামিলনাড়ুর মন্ত্রী
ইডি হানা দিল আরও এক বিরোধী রাজ্যে। ইডির জালে গ্রেফতার অর্থ তছরুপের মামলায় অভিযুক্ত তামিলনাড়ুর মন্ত্রী সেন্থিলবালাজি। সম্র্্তি রাজ্য সচিবালয়ের মন্ত্রীর অফিসে, চেন্নাইয়ের বাংলো এবং করুরু ও কেয়েম্বাটুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি।
শেষমেশ গ্রেফতার করা হল মন্ত্রীকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী ভি. সেন্থিলবালাজিকে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করেছে মঙ্গলবার গভীর রাতে। চেন্নাইয়ে তাঁর বাড়িতে ১৮ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় মন্ত্রীকে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি