গোধরা-কাণ্ড পরিকল্পিত নয়, চারটি মামলায় ৩৫ জনকে বেকসুর খালাস গুজরাত আদালতের

গোধরা-কাণ্ড পরিকল্পিত নয় বলে মন্তব্য করে চারটি মামলায় ৩৫ জনকে বেকসুর খালাস করে দিল গুজরাত আদালত। গুজরাতের একটি ট্রায়াল কোর্ট এই নির্দেশ জারি করার পর চাঞ্চল্য তৈরি হয়েছে। এই চার মামলার অভিযোগকারীদের ছদ্ম ধর্মনিরপেক্ষ তকমাও দিয়েছে আদালত।

 ২০০২ সালে গোধরা-পরবর্তী দাঙ্গা সংক্রান্ত চারটি মামলা থেকে ৩৫ জনকে বেকসুর খালাস করে দেয় গুজরাত আদালত। অভিযুক্তদের মধ্যে ছিলেন অনেক ডাক্তার, অধ্যাপক, শিক্ষক এবং ব্যবসায়ী। আদালত মন্তব্য করেছে, "ছদ্ম-ধর্মনিরপেক্ষ মিডিয়ার হট্টগোলের কারণে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত বিচারের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের।"সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads