টিসিএসে বিরাট ধাক্কা!২০০ কোটি ডলারের চুক্তি বাতিল ট্রান্সামেরিকা জীবন বিমার
টিসিএস বিরাট ধাক্কা খেল ট্রান্সামেরিকা জীবন বিমার কাছে। তারা ২০০ কোটি ডলারের চুক্তি বাতিল করে দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস সংক্ষেপে টিসিএসের সঙ্গে। ২০১৮ সালের জানুয়ারিতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে টিসিএস ও ট্রান্সামেরিকা ইনসিওরেন্সের সঙ্গে। কিন্তু সেই চুক্তি শেষ হওয়ার আগেই রদ করে দেওয়া হল।
২০১৭ সালে ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেসের সঙ্গে ১০ বছরের চুক্তি হয়। বর্তমান অর্থনৈতিক সংকটাবস্থায় সেই চুক্তি শেষ হওয়ার আগেই শেষ করে দেওয়া হয়। এই ১০ বছরের চুক্তির মূল্য ছিল ২০০ কোটি ডলার।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি