পাক অধিকৃত কাশ্মীরের মানুষ আসতে চাইছেন ভারতে! বিস্ফোরক যোগী

পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। আম্বেদকরনগরে প্রায় ১২১২ কোটি টাকার ২৩৩৯টি উন্নয়ন প্রকল্পের সূচনা করেন তিনি। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পর্শকাতর পাক অধিকৃত কাশ্মীরের বিষয়টি উত্থাপন করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে কেন্দ্রের মোদী সরকারের নয় বছরের উন্নয়নেক খতিয়ান তুলে ধরার পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

 যোগীর মতে গোটা বিশ্বের কাছে দেশের পরিচয়ই বদলে দিয়েছেন। মোদী সরকারের আমলেই উপত্যকায় ৩৭০ ধারা বিলোপ রয়েছে। গোটা ভারতের মতোই একই আইনের অন্তর্ভুক্ত হয়েছে কাশ্মীরও। এই ইস্যুটিকে হাতিয়ার করেই যোগী দাবি করেছেন পাক অধিকৃত কাশ্মীরের লোকজনও ভারতে ফিরতে চাইছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads