৫ বিরোধীর অনুপস্থিতিতে পটনায় বিরোধীদের অ্যাজেন্ডা কী? প্রধানমন্ত্রীর মুখ নিয়ে হবে কি কথা?
২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী নেতারা বৈঠকে বসতে চলেছেন পটনায়। শক্তিশালী বিরোধী জোট গঠনের কৌশল তৈরি করতেই এই বৈঠক। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অনেকেই পটনায় যেতে শুরুও করেছেন
। এখনও পর্যন্ত আশা করা হচ্ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে, শারদ পাওয়ার, ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতি, সীতারাম ইয়েচুরি, ডি রাজা শুক্রবারের বৈঠকে উপস্থিত থাকবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি