যোগী আদিত্যনাথের আর্শীবাদ নিয়ে নতুন জীবনে প্রবেশ করবেন ১৫০০ দরিদ্র কন্যা

ক্ষমতায় আসার পর থেকেই উত্তর প্রদেশে দরিদ্র কন্যাদের গণবিবাহের প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নিজের কেন্দ্র গোরক্ষপুরে হবে চলতি বছরের গণবিবাহের অনুষ্ঠান। চম্পা পার্কের মাঠে একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের ১৫০০ দরিদ্র কন্যার বিবাহ সম্পন্ন হবে। বিবাহিত জীবনে প্রবেশকারী দম্পতিদের আশীর্বাদ করতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।

 উত্তর প্রদেশের সমাজকল্যাণ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের অনুষ্ঠিত হতে চলা মুখ্যমন্ত্রীর গণবিবাহ অনুষ্ঠানের জন্য প্রায় ১৫০০ দরিদ্র কন্যার নাম নিবন্ধন করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এর মধ্যে আছেন ৬৮ জন মুসলিমও। প্রতি বিয়েতে সরকারের খরচ হবে ৫১ হাজার টাকা। এর মধ্যে বিবাহিত মেয়েটির ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা দেওয়া হবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

 এনবিএস/ওডে/সি

Walton Ads