মণিপুর ইস্যুতে সংকটে মোদী সরকার, লোকসভায় চরম পদক্ষেপ করতে চলেছে বিরোধীরা

 চার দিন ধরে চলছে বিক্ষোভ। মণিপুর ইস্যুতে প্রতিবাদে অনড় বিরোধীরা। এবার মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা আনতে চলেছেন তাঁরা। এমনই আলোচনা শুরু করেছেন বিরোধীরা।

 মণিপুরে শান্তি ফেরাতে ব্যর্থ মোদী সরকার এই অভিযোগেই অনাস্থা প্রস্তাব আনতে পারেন তাঁরা এমনই জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, মোদী সরকার মণিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ। তাই তার সরকারে থাকার কোনও অধিকার নেই। মণিপুর ইস্যুতে বিক্ষোভ জারি রেখেছেন তাঁরা। মোদী সরকারের জবাব দাবি করে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন বিরোধী সাংসদরা। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads