২১ বিরোধী সাংসদের সাক্ষাৎ রাজ্যপালের সঙ্গে, মণিপুরের সঙ্কট সরব

 মহাজোট 'ইন্ডিয়া'র ২১ জন সাংসদ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মণিপুরের সঙ্কট নিয়ে সরব বলেন। তাঁদের দাবি, পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, এবার একটা ব্যবস্থা নেওয়া দরকার।

 জাতি-সংঘর্ষে বিধ্বস্ত মণিপুরে দুদিনের সফরের দ্বিতীয় দিনে ইম্ফলের রাজভবনে মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গে দেখা করেন তাঁরা। মণিপুরের ত্রাণ শিবির পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন তাঁরা। প্রথম দিনে বিরোধী দলগুলির ২১ জন সাংসদ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখা করেছেন ক্ষতিগ্রস্ত ও নির্যতিতাদের সঙ্গে। তারপর রাজ্যপালের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি পেশ করেছেন তাঁরা। সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

Walton Ads