একই খ্যাতি! রাজীব গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর তুলনা করেছেন অজিত পাওয়ার

 দুজনের রাজনীতির তফাত অনেক। একজন প্রাক্তন, মারা গিয়েছেন, অনেকদিন আগে। আর একজন বর্তমান। সেই দুজনের তুলনা টানলন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

 বুধবার লোকমান্য তিলক পুরস্কার প্রদানের ফাঁকে তিনি এই তুলনা টেনেছেন। অজিত পাওয়ার বলেছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বলা হত মিস্টার ক্লিন। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একই। রাজীব গান্ধীর মতো নরেন্দ্র মোদীও একই খ্যাতি উপভোগ করেন বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads