মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি, দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ গোষ্ঠীর ৩১ সাংসদের
মণিপুর ইস্যুতে এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দরবার বিরোধীদের। ৩১ জন বিরোধী দলের সাংসদ দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মু্র্মুর সঙ্গে এবং মণিপুরের অচলাবস্থার কথা জানিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি করেন তাঁরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ছিলেন সেই প্রতিনিধি দলের নেতৃত্বে। রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতিকে একটি স্মারকলিপি জমাদেন তাঁরা।
এই প্রতিনিধি দলে ছিলেন গোষ্ঠীর ২১ জন সাংসদ যাঁরা মণিপুরে গিয়ে পরিস্থিতি ঘুরে দেখেছিলেন। তাঁরা মণিপুরের পরিস্থিতিত সরেজমিনে খতিয়ে দেখে সেখানকার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি মুর্মুকে বর্ণণা দিয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি