উত্তর প্রদেশের স্কুলগুলিতে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন! পর্যালোচনা মুখ্যমন্ত্রী যোগীর
রাজ্যের অটল বিদ্যালয়, প্রধানমন্ত্রী শ্রী বিদ্যালয় ও মুখ্যমন্ত্রী অভ্যুদয় বিদ্যালয়গুলিকে সময়মতো আপগ্রেড করে কম্পোজিট স্কুল কমপ্লেক্স তৈরি করতে হবে। রাজ্যে জাতীয় শিক্ষানীতির প্রয়োগ নিয়ে এমনটাই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী বলেছেন, স্কুলগুলি এনইপি ২০২০-র ওপর ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত এবং শিশুদের আনুষ্ঠানিক শিক্ষা প্রদানের পাশাপাশি খেলাধূলার সঙ্গে জড়িত হওয়া উচিত। একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় শিক্ষা নীতি নিয়ে মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষা, মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি