মসজিদ কমিটিকে ধাক্কা! জ্ঞানব্যাপী নিয়ে এএসআই সমীক্ষা নিষিদ্ধ করার আবেদন খারিজ
জ্ঞানব্যাপী বিতর্কিত মামলায় এএসআই সমীক্ষা নিষিদ্ধ করার জন্য অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির আবেদন খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট। জ্ঞানব্যাপী নিয়ে এএসআই সমীক্ষা নিষিদ্ধ করার আবেদন খারিজ বারাণসী জেলা বিচারকের ২১ জুলাই রায়কে চ্যালেঞ্জ করে। যা এদিন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
ইতিমধ্যে একটি জনস্বার্থ মামলার আবেদন ২ অগাস্ট এলাহাবাদ হাইকোর্টে পাঠানো হয়েছিল, যাতে উত্তর প্রদেশ সরকারকে পুরো জ্ঞানব্যাপী মসজিদ প্রাঙ্গনটি সিল করার নির্দেশ দেওয়া হয়। এর আগে চার মগহিলার আবেদনের ভিত্তিতে এএসআইকে দিয়ে সমীক্ষা করার আদেশ দেওয়া হয়েছিল। যেখানে দাবি করা হয়েছিল হিন্দু মন্দির ভেঙে মসজিদটি তৈরি করা হয়েছিল। প্রসঙ্গত মসজিদটি কাশী বিশ্বনাথ মন্দিরের পাশেই অবস্থিত।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি