বারাণসী-গোরক্ষপুরের নতুন কমিশনারেট নির্মাণ! থাকবে স্থানীয় সংস্কৃতির ঝলক, বললেন যোগী

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার বারাণসী ও গোরক্ষপুরের নতুন কমিশনারেট এবং কালেক্টর ভবনগুলির নির্মান পর্যালোচনা করেছেন।

 এই অফিসগুলি আইকনিক ভবন হিসেবে স্বীকৃত। মডেল হিসেবে উপস্থাপিত ভবনগুলিতে স্থানীয় সংস্কৃতির ঝলক দেখানোর জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, বারাণসী ও গোরক্ষপুরের কমিশনারেট অফিসগুলিকে আইকনিক ভবন হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এটি মাথায় রেখেই উভয় অফিসের নকশা তৈরি করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। সেই নকশাই স্থানীয় সংস্কৃতির প্রদর্শন করবে, বলেছেন তিনি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
 
এনবিএস/ওডে/সি

 

Walton Ads