শুধু হরিয়ানা নয়, ২০২৪ লোকসভা ভোটের আগে আরও ঘটবে এই সব ঘটনা, চাঞ্চল্যকর দাবি সত্যপাল মালিকের

হরিয়ানার নূহ-তে যে হিংসা ছড়িয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। এবং গোটা দেশে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা আরও বাড়বে এমনই দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক।

 তিনি দাবি করেছেন ২০২৪-র লোকসভা ভোটের আগে এই ধরনের ঘটনা বাড়বে গোটা দেশে। হরিয়ানার নূহ-তে হিংসার পর সেটা হঠাৎ করে চার-পাঁচ জায়গায় ছড়িয়ে পড়েছে। পুরোটাই পরিকল্পিত ভাবে করা হয়েছে বলে দাবি করেছেন সত্যপাল মালিক। এর সঙ্গে সুগভীর পরিকল্পনা জড়িয়ে রয়েছে। এবং ৮টি জায়গায় যেভাবে হিংসার ঘটনা ছড়িয়েছে সেটা দেখেই স্পষ্ট যে পরিকল্পনা করে সেটা করা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা 
 
এনবিএস/ওডে/সি

 

Walton Ads