ভারতের ধারণা রক্ষা করতে হবে, সুপ্রিম-স্বস্তি পেয়েই গুরুদায়িত্বের কথা রাহুলের মুখে

 "যাই হোক না কেন, আমরা দায়িত্ব একই রয়ে গিয়েছে।" মোদী পদবি মামলায় সুপ্রিম কোর্ট স্বস্তি পেয়েই রাহুল গান্ধী দিলেন তাৎপর্যপূর্ণ বার্তা। তিনি বললেন ভারতের ধারণা রক্ষা করার কথা। আর তা করতে যে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে সেই কথাই ফলাও করে জানিয়ে দিলেন রাহুল।

 রাহুলের শাস্তির উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করার পরে কংগ্রেসের তরফে ফলাও করে জানানো হয়েছিল, এটি ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয়। আর রাহুল গান্ধী তাঁর প্রথম প্রতিক্রিয়ায় জানালেন গুরুদায়িত্বের কথা। টুইট করে তিনি তাই বলে দিলেন, যাই হোক না তাঁর দায়িত্ব একই রয়ে গিয়েছে। তিনি ভারতের ধারণা রক্ষার কাজ করে যাবেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
 
এনবিএস/ওডে/সি

 

Walton Ads