সুপ্রিম কোর্টে স্বস্তি বিরোধী দলনেতার, এফআইআর দায়ের নিয়ে হাই কোর্টের নির্দেশ খারিজ
সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি শুভেন্দু অধিকারীর। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন করে মামলা শুনে সিদ্ধান্ত নিতে হবে। ফলে নতুন করে শুভেন্দু অধিকারীকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেই আবেদন করতে হবে। আজ শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে এহেন নির্দেশ সুপ্রিম কোর্টের। একই সঙ্গে বিচারপতিদের বেঞ্চের পর্যবেক্ষণ, হাই কোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছি নতুন করে মামলাটি শোনার জন্য।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি