উন্নয়নে খামতি নয়! 'আত্মনির্ভর গ্রাম' তৈরির লক্ষ্যে আধিকারিকদের বড় নির্দেশ যোগীর

 প্রত্যেক গ্রাম পঞ্চায়েতেই তৈরি করতে হবে 'বিবাহ হল'। যাতে খুব কম খরচে গ্রামের মানুষ বিয়ে সহ নানা রকমের অনুষ্ঠান সারতে পারেন। এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সম্প্রতি আধিকারিকদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।

আর সেই বৈঠকেই আধিকারিকদের এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী । একই সঙ্গে গ্রামগুলিকে যাতে 'আত্মনির্ভর' তৈরি করা যায় সেদিকে গতি আনার জন্যেও আধিকারিকদের নির্দেশ দেন যোগী। তাঁর কথায়, রাজ্যের উন্নয়নে গ্রামগুলিকে আত্মনির্ভর হওয়াটা প্রয়োজন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads