কংগ্রেসে যোগ দিলেন ২১ হেভিওয়েট নেতা, নির্বাচনের মুখে কারা দলে ফিরলেন, দেখুন তালিকা
জম্মু ও কাশ্মীরের ২১ জন হেভিওয়েট নেতা দিল্লিতে এসে যোগ দিলেন কংগ্রেসে। এই দলবদলের ফলে ভূ-স্বর্গে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের শক্তি অনেকটাই বাড়ল। গুলাম নবি আজাদের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ আজাদ পার্টি বা ডিপিএপি এবং আম আদমি পার্টি ছেড়ে তাঁরা ফিরলেন কংগ্রেসে।
সোমবার কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে কংগ্রেসের ফেরার হিড়িক পড়ে যায় হেভিওয়েট নেতাদের। তাঁদের যোগদানের ফলে জম্মু ও কাশ্মীরে ডিপিএপি ও আপের সম্ভাবনা বড়োসড়ে ধাক্কা খেল। জম্মুতে বিগত আট মাস ধরেই বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছিল আপ। বিরোধী জোট ইন্ডিয়ার এই শরিক দলের জম্মু ও কাশ্মীরে সে অর্থে পায়ের তলার মাটি ছিল না।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি