সংসদে রাহুলের প্রত্যাবর্তন ১৩৭ দিন পরে! টিম 'ইন্ডিয়া'র সেলিব্রেশন

১৩৭ দিন পরে সংসদে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রত্যাবর্তন হল। কংগ্রেস-সহ বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরে পাওয়াকে স্বাগত জানিয়েছেন। বিষয়টিকে তারা সত্যের জয় বলেও অভিহিত করেছেন

 এদিকে এদিন লোকসভা অধ্যক্ষের সচিবালয় থেকে এই ঘোষণার পরে দিল্লিতে কংগ্রেস সদর দফতরের কার্যত উৎসবের মেজাজ। এদিন লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীর অযোগ্যতা সংক্রান্ত আদেশ প্রত্যাহার এবং সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে মিষ্টি বিলিয়ে উৎযাদপন করতে দেখা গিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

Walton Ads