হিমাচলে মেঘভাঙা বৃষ্টিতে মৃত কমপক্ষে ৭! সোমবার বন্ধ স্কুল-কলেজ

হিমাচল প্রদেশে ভারী বৃষ্টি অব্যাহত। সেখানে বিয়াস নদী থেকে অনেক জায়গায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের তরফে সেখানে এদিনের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

অতিবর্ষণের প্রেক্ষিতে রাজ্য সরকার সব স্কুল কলেজ এদিনের জন্য বন্ধ করার কথা ঘোষণা করেছে। আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে এদিন হিমাচল প্রদেশের পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads